‘তথ্যপ্রযুক্তির অপব্যবহারে শিক্ষার্থীদের সচেতন করতে হবে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩২ পিএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
‘তথ্যপ্রযুক্তির অনৈতিক ব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করতে হবে’ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এমপি।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করতেই হবে। সব কিছুরই ভালো-মন্দ দুটি দিকই থাকে। মাথাব্যথা হলে যেমন মাথা কাটা যায় না, ওষুধ খেতে হয়। তাই যারা তথ্যপ্রযক্তির অপব্যবহার করছে, তাদের রোধ করতে হবে।
তিনি বলেন, সামাজিক, শিক্ষা ও রাজনীতিসহ সব ক্ষেত্রে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে, যেন আমাদের নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তির অপব্যবহার না করে।
ডা. দীপু মণি বলেন, অনেক শিক্ষার্থী চিন্তাভাবনা ছাড়াই অনেক কিছু লিখে ফেলে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবে চিন্তা করতে শিখবে, তারপরেই তারা ডিজিটাল ওয়ার্ল্ডে তা শেয়ার করবেন।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহজাহান কামাল এমপি, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





