তরুণীর চুলের বেণিতে চিরকুট, পরিচয় মিলেছে নিহত দম্পত্তির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
‘আসসালামুলাইকুম, আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ, আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন।’
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্য ডাম্পিং জোনের পাশের একটি বালুর মাঠে চিরকুটসহ মরদেহ দুটি পাওয়া যায়। এ সময় তরুণীর চুলের বেণি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে উপরোক্ত অনুরোধ করা হয়েছে।
পুলিশ পরে তল্লাশি চালিয়ে তরুণের মরদেহ থেকে একটি মানিব্যাগে ভোটার আইডি কার্ড উদ্ধার করা হয়। যা থেকে ওই তরুণের পরিচয় সনাক্ত হয়েছে। তার নাম শফিকুল ইসলাম। তার বাবার নাম মনির হোসেন ও মায়ের নাম রোকেয়া বেগম। জন্ম ১৯৯৬ সালের ২২ নভেম্বর। শফিকুলের বাড়ি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায়।
শফিকুল ইসলামের এলাকাসূত্রে জানা গেছে, পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন। নিহত তরুণীর নাম রুমি। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। মাত্রই এক মাস আগে পরিবারের অমতে বিয়ে করেছিলেন তারা।
শফিকুলের ভাই মো. উজ্জ্বল হোসেন বলেন, আমার ভাই শফিকুল আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল। দুই পরিবারের কেউই তা মেনে নেইনি। এ জন্য তাদেরকে বাসা থেকে বের করে দিই। এরপর আমার ভাই শফিকুল তার বউয়ের সঙ্গে তার শ্বশুরবাড়িতে থাকত। চারদিন আগে তাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া হয়। এরপর থেকে শফিকুল আমাদের বাসায় এসে পড়ে। সোমবার সকাল ১০টায় তাকে আমি শেষবারের মতো দেখেছিলাম।
এদিকে চিরকুটটি রুমির হাতে লেখা বলে নিশ্চিত করেছেন তার বড় বোন সুমি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে








