তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ মারা গেছেন। গত শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি অ্যান্ড ওয়েলফেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৩ বছর।
শ্বেতার মৃত্যুসংবাদ প্রথম জানান তার বড় বোন মন্দিরা শতাব্দী এষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন-‘আমার মণি আমাকে ছেড়ে চলে গেছে। আর আমাকে দিদি ডাকবে না।’
এই পোস্ট ছড়িয়ে পড়তেই শোকাভিভূত হয়ে ওঠে কবি-সাহিত্য অঙ্গন। অনেকে তার কবিতার পঙক্তি উদ্ধৃত করে জানাচ্ছেন শ্রদ্ধা, কেউ লিখছেন স্মরণবাণী।
অনেকেই বলছেন, শ্বেতা ছিলেন প্রতিরোধ ও সাহসের প্রতীক। অসুস্থতার মধ্যেও সৃজনশীলতায় এগিয়ে যাওয়ার অনন্য উদাহরণ।
১৯৯২ সালে জামালপুরে জন্ম শ্বেতার। জন্ম থেকেই তিনি বহন করছিলেন কঠিন রোগ বিটা থ্যালাসেমিয়া মেজর। নিয়মিত রক্ত নিতে হতো, শারীরিক দুর্বলতা ছিল সঙ্গী, কিন্তু থেমে থাকেননি তিনি। পড়াশোনায় যেমন ছিলেন দৃঢ়, তেমনি কবিতায়ও খুঁজে পেয়েছিলেন জীবনের শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
কিন্তু জীবনের আরও নির্মম আঘাত আসে কয়েক বছর আগে। ধরা পড়ে লিভার ক্যানসার। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবার পড়ে যায় চরম আর্থিক সংকটে। বন্ধুবান্ধব ও স্বজনদের উদ্যোগে একাধিকবার সহায়তার উদ্যোগ নেওয়া হয়। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর কেমোথেরাপির জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় লিভার ফেলিওরে মৃত্যু ঘটে তার।
অসুস্থতার শৃঙ্খল তাকে কখনো আটকে রাখতে পারেনি। লিখেছেন একের পর এক কাব্যগ্রন্থ। ‘অনুসূর্যের গান’, ‘রোদের পথে ফেরা’, ‘ফিরে যাচ্ছে ফুল’, ‘আলাহিয়ার আয়না’ ও ‘বিপরীত দুরবিনে’।
সর্বশেষ ২০২৫ সালের একুশে বইমেলায় বৈভব প্রকাশনী থেকে প্রকাশিত হয় তার বই ‘হাওয়া ও হেমন্ত’। যেখানে জীবনের যন্ত্রণাকে অতিক্রম করে উঠে এসেছে অনমনীয় বেঁচে থাকার ইচ্ছা।
তরুণ এই কবির শেষকৃত্য সম্পন্ন হ শুক্রবার রাত সাড়ে ১২টায়, রাজধানীর বাসাবো কালীমন্দিরে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



