তানজানিয়ার সংযুক্ত দুই বোন মারা গেছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৭ পিএম, ৬ জুন ২০১৮ বুধবার
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার সংযুক্ত দুই বোন মারা গেছে। তাদের বয়স হয়েছিলো ২১ বছর। দীর্ঘদিন ধরে তারা অসুস্থ ছিলো। রোববার দেশটির প্রেসিডন্টে একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
মারিয়া ও কোনসোলাটা মোয়াকিকুটি শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা য়ায়। তাদের পেট পরস্পরের সঙ্গে জোড়া লাগানো ছিল। তাদের দুজনেই একটি ফুসফুস ও যকৃত ছিল। একটি করে অঙ্গ দিয়েই দুজনের শরীর কাজ চালাতো।
সিএনএন জানায়, মারিয়া স্থানীয় সময় শনিবার দুপুর আড়াইটায় মারা যায়। পনের মিনিট পর কোনসোলাটাও মারা যায়।
এই সংযুক্ত জমজ বোন ১৯৯৬ সালে দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী এলাকা এনজোম্বেতে জন্মগ্রহণ করে। গত বছরের সেপ্টেম্বর মাসে তাঞ্জানিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তারা জনপ্রিয় হয়ে যায়। তাদের মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।
তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি রোববার টুইটারে বলেন, ‘মারিয়া ও কোনসোলাটার মৃত্যুতে আমি খুবই দুঃখিত। আমি যখনই তাদের দেখতে হাসপাতালে যেতাম, তারা দেশের জন্য প্রার্থনা করত। তারা আমাদের দেশের সেবা করার স্বপ্ন দেখত। তাদের পরিবারের সদস্য ও এই মৃত্যুতে যারা শোকাভিভূত তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।’
তাঞ্জানিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফস্টিন এনদুগুলিলে বলেন, ‘শান্তিতে ঘুমাও মারিয়া ও কোনসোলাটা। পৃথিবীতে তোমরা সৎ ও সঠিকভাবে জীবনযাপন করেছো।’
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











