ঢাকা, শনিবার ২৮, নভেম্বর ২০২৬ ১৭:১৯:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে আরেক দফা বাড়ল সোনার দাম ইরানে স্বামীর হাতে খুনের শিকার কিশোরী বধূ পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রী

তাপমাত্রা ১৩ ডিগ্রিতে, আরও বাড়বে শীত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। ফলে ভোর থেকেই জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার আবরণ দেখা যায়।

এদিকে, শুক্রবার (২৭ নভেম্বর) তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় প্রখর রোদে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক ব্যবধানের কারণে রাত ও ভোরে শীত বেশি অনুভূত হচ্ছে।