ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২:১৩:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

তামিমের ব্যাটে ঝলক দেখাবেন রুমানা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৫৮ পিএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার

জাতীয় দলের তারকা ক্রিকেটা তামিম ওয়ানডে দলের অধিনায়ক রুমানাকে নিজেও প্রিয় ব্যাট উপহার দিলেন। এতে মুগ্ধ রুমানা।

যে ব্যাট দিয়ে প্রতিপক্ষ বোলারদের নাস্তানুবুদ করেন দেশসেরা বাঁহাতি ওপেনার তামিম ইকবাল, দলের প্রয়োজনে অসাধারণ সব ইনিংস উপহার দেন, সেই `সিএ` ব্র্যান্ডের ব্যাটটি এখন জাতীয় নারী ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদের কাছে। অল-রাউন্ডার রুমানাও একই ব্র্যান্ডের ব্যাট ব্যবহার করেন। দুটি ব্যাট ছিল রুমানার। একটি কয়েকদিন আগে ভেঙে গেছে, আরেকটি অবিশ্বাস্যভাবে মিরপুরের ক্রীড়াপল্লি থেকে চুরি হয়ে গেছে।

এদিকে একদিন পরই ২৮ এপ্রিল দল নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দিতে হবে রুমানাকে। কী করা যায় চিন্তা করতেই রুমানার মনে পড়ল তামিমের কথা। তামিম ইকবালও তো একই ব্যাট দিয়ে খেলেন। সাথে সাথে তার কাছে যান রুমানা। তামিম নিজের প্রিয় ব্যাটটা রুমানাকে উপহার দিয়ে দিলেন।

মুগ্ধ রুমানা ব্যাট নিয়ে ফিরে আসেন। সংবাদমাধ্যমের কাছে বলেন, `ভাবিনি ভাইয়া আমাকে এটা উপহার দেবে! এটা আমার কাছে এখন অনেক মূল্যবান। যক্ষের ধন বলতে পারেন। আমি চেষ্টা করব ব্যাটটার সম্মান রাখতে।`