ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:৪৬:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

তারানা পেলেন ডাক, বিএসসি প্রবাসী কল্যাণ

আপডেট: ০৪:৩৫ পিএম, ১৪ জুলাই ২০১৫ মঙ্গলবার

1436880815_0স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : শপথ নেওয়ার পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান পেয়েছেন একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব। এ ছাড়া পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসিকে প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য তারানা হালিম। বিরূপ মন্তব্যের জের ধরে গত বছরের ১২ অক্টোবর মন্ত্রিসভা থেকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে এ মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী ছিলেন না। লালমনিরহাটের সংসদ সদস্য নূরুজ্জামান আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই পূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন কামরুল ইসলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিসভার এই পাঁচ সদস্যকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। এর পরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি হয়। এ রদবদলের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৫৩ জনে। ১৪.০৭.২০১৫