ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৪:৩৪:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

তারানা হালিমসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ সন্ধ্যা ৬টায়

আপডেট: ০৯:১৫ এএম, ১৪ জুলাই ২০১৫ মঙ্গলবার

92a785d6e89f9967e21041357ef6f777স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বর্তমান সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি, সংস্কৃতিকর্মী ও সংরক্ষিত আসনের সাংসদ তারানা হালিম এবং লালমনিরহাটের সাংসদ নুরুজ্জামান আহমেদ মন্ত্রিসভায় নতুন যোগ হচ্ছেন। নতুন কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শপথ নিচ্ছেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হচ্ছেন ইয়াফেস ওসমান।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে শপথ অনুষ্ঠানে আসার জন্য সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
১৪.০৭.২০১৫