তালাক দেয়ায় বিষ মেশানো অস্ত্রে স্ত্রীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার
শারমিন নিঝুম শিলা
বিয়ের তিন মাসের মাথায় স্বামীকে তালাক দিয়েছিলেন শারমিন নিঝুম শিলা (২০)। তালাক দেওয়ার সাত দিন পর শিলাদের বাড়িতে ঢুকে তাকে বিষ মেশানো ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন তার স্বামী সাগর। ২১ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান শিলা।
সাগরের বাড়ি ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে। শিলার বাবার বাড়িও একই গ্রামে। তিন মাস আগে তাদের বিয়ে হয়।
নিহত শিলার ভাই রবিউল ইসলাম বলেন, ‘তিন মাস আগে সাগরের সঙ্গে সম্পর্ক করে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার বোনকে শারীরিকভাবে নির্যাতন করে সাগর। গত নভেম্বর মাসের শেষ দিকে আমার বোন নির্যাতন সহ্য করতে না পেরে সাগরকে তালাক দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের বাড়িতে এসে শিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সাগর।’
রবিউল বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় শিলাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গত ৩০ নভেম্বর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শিলাকে যে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তাতে বিষাক্ত কিছু মাখানো ছিল। চিকিৎসক শিলার ক্ষতস্থানের মাংস কেটে ফেলে দিয়েছিলেন এবং বলেছিলেন ওই ধারালো অস্ত্রে কোনো বিষাক্ত পদার্থ মাখানো ছিল।’
মামলার তদন্তকারী কর্মকর্তা, ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শংকর বালা বলেন, এ ঘটনায় গত ২ ডিসেম্বর কোতোয়ালি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই। ঘটনার পর থেকে অভিযুক্ত সাগর পলাতক রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় শিলার মৃত্যু হওয়ায় মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে। সাগরকে ধরতে অভিযান চলছে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার