তাসনিয়া ফারিণের পাশে দাঁড়ালেন প্রসেনজিৎ
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার
ফাইল ছবি
এটাকে ‘পাশে দাঁড়ানো’ই বলা চলে। কারণ, একজন অভিষেক অভিনেতার জীবনে এরচেয়ে দুরুদুরু নিদারুণ সময় সম্ভবত আর আসে না। ফলে ঢাকাই টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা মুক্তির আগে যখন টলিউড কর্তা প্রসেনজিৎ এসে পাশে দাঁড়ান; তখন সেটাকে সর্বোচ্চ সৌভাগ্য বলেই অভিহিত করা মানায়।
৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে ফারিণের প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’। এর প্রচারণার জন্য কলকাতা শহরে ব্যস্ত সময় যাচ্ছে অভিনেত্রীর। এরমধ্যে পুরো শহর মুড়ে দেওয়া হলো ছবিটির পোস্টারে; চলছে বিরামহীন প্রচারণা। যে পোস্টার, ছবি ও প্রচারণায়ে প্রধান চরিত্র হিসেবে আছেন তাসনিয়া ফারিণ।
এর আগে ঢাকাই কোনও অভিনেত্রীর টলিউড অভিষেকে এতোটা প্রচারণা দেখা যায়নি। অবশ্য ছবিটির ট্রেলার দেখে এরমধ্যে অনুমান করা যাচ্ছে, পুরো ছবিটি শাসন করেছেন তাসনিয়া ফারিণই। সঙ্গে আছেন অসাধারণ অভিনেতা-নির্মাতা কৌশিক গাঙ্গুলি।
কলকাতার দেয়ালে, টিভিতে, পত্রিকায়, ইভেন্টে চলমান ফারিণের জীবন দেখে অভিনেত্রী নিজেই বাকরুদ্ধ। বললেন, ‘নিজেকে এভাবে দেখবো, কখনও ভাবিনি। কিছু স্বপ্ন না দেখেও সত্যি হয়।’
তেমনই আরেকটি স্বপ্ন বাস্তবে দেখে ফেললেন বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)। ‘আরো এক পৃথিবী’র প্রচারণায় তখন ব্যস্ত ছিলেন নির্মাতা অতনু ঘোষ ও সহশিল্পী কৌশিক গাঙ্গুলি। তাদের সঙ্গে এসে ফারিণকে চমকে দিয়ে যোগ দিলেন টলিউডের সর্বোচ্চ তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ফারিণের ভাষ্য, কলকাতা শহরের দেয়ালে দেয়ালে তার অভিনীত সিনেমার পোস্টার দেখে তিনি রোমাঞ্চিত। প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ তাকে প্রচারে যেভাবে গুরুত্ব দিয়েছে, তাতে তিনি মুগ্ধ। পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি।
কলকাতার ব্যস্ত প্রচারণার ফাঁকে ফারিণ শুধু এটুকু বলেন, ‘আমি আসলে এখন স্বপ্নের মধ্যে আছি। প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখবো। অন্যরাও দেখবেন। আমি জানি না, আমাকে দেখতে কেমন লাগবে। দোয়া চাই সবার কাছে।’
জানেন নিশ্চয়, ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ এবং ‘কারাগার’ নামের দুটি ওয়েব সিরিজ দিয়ে এরমধ্যে দুই বাংলায় তুমুল জনপ্রিয় তাসনিয়া ফারিণ।
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার











