ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৫২:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

তিউনিসিয়া : নারীরা অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারবে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

তিউনিসিয়ার নারীরা অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারবে। তিউনিসিয়ায় আইনে নারীদের অমুসলিম পুরুষকে বিয়ে করা নিষিদ্ধ ছিলো। সম্প্রতি এ আইনটি বাতিল করা হয়েছে। নতুন আইনে তিউনিসীয় নারীরা অমুসলিম পুরুষদের বিয়ে করতে পারবেন। শিগগিরই এ আইন বাস্তবায়ন হবে।

‘স্বামী নির্বাচনে স্বাধীনতা’ পাওয়ার জন্য নিজ দেশের নারীদের স্বাগত জানিয়ে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসির এক মুখপাত্র এ ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরব দেশগুলোর মধ্যে নারী স্বাধীনতার দিক থেকে তিউনিসিয়াকে সবচেয়ে প্রগতিশীল। দেশটিতে অমুসলিম কোনো পুরুষ কোনো মুসলিম নারীকে বিয়ে করতে চাইলে তাকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করতে হয়। ধর্মান্তরিত হওয়ার সনদও দাখিল করতে হয়।
তিউনিসিয়ার ৯৯ শতাংশ মানুষ মুসলিম। প্রেসিডেন্ট এসেবসি ১৯৭৩ সালে প্রণীত বিয়ের সীমাবদ্ধতা আইন বাতিল করার উদ্যোগ নেন। এরপর নতুন আইনটি প্রণয়ন করা হলো।

গত মাসে জাতীয় নারী দিবস উদ্‌যাপনের সময় ভাষণে এসেবসি বলেছিলেন, বিয়ের আইনটি ‘স্বামী-স্ত্রী বেছে নেওয়ার স্বাধীনতায়’ বাধা ছিল। দেশটির মানবাধিকার সংগঠনগুলোও আইনটি বাতিল করার জন্য চাপ দিয়ে আসছিল। নতুন আইনটি শিগগিরই বাস্তবায়ন করা হবে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে সরকারি কার্যালয়ে গিয়ে বিয়ে নিবন্ধন করতে পারবেন।