ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৯:২৫:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

তিন আসনে লড়বেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে লড়বেন তিনি। এ তিন আসনে খালেদা জিয়ার মনোনয়নের চিঠি হস্তান্তরের মধ্য দিয়ে আজ সোমবার বিকেলে দলের রাজনৈতিক কার্যালয়ে ধানের শীষের প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়া শুরু করেছে বিএনপি।


বগুড়া ২টি আসনে খালেদা জিয়ার পক্ষে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে প্রত্যয়নপত্র গ্রহণ করেন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় মনোনয়নের এই প্রত্যয়নপত্রও জমা দিতে হবে।


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে এই প্রত্যায়নপত্র দেওয়া হচ্ছে। দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজায় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।