তিন কারণে রোনালদো এখনো অপরিহার্য
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদোকে পছন্দ করুক বা না করুক, তাঁর ফিটনেস নিয়ে প্রশংসা করেন সব ফুটবলপ্রেমীই। ৪০ পেরিয়েও আল নাসরের পর্তুগিজ তারকা নিজেকে যে পর্যায়ে ধরে রেখেছেন, তাতে বিস্মিত অনেকেই। তাঁরা মনে করেন, ২০২৬ বিশ্বকাপে দলে অপরিহার্য হয়ে উঠতেই নিজেকে নিয়ে এত পরিশ্রম, এত অধ্যবসায় রোনালদোর।
তবে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ মনে করেন, রোনালদোর মূল শক্তি অন্য জায়গায়। তিনটি বড় কারণে তিনি এখনো পর্তুগাল দলের অপরিহার্য অংশ।
সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মার্তিনেজ। পর্তুগালের এই স্প্যানিশ কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল, বয়স প্রায় ৪১ হয়ে যাওয়া রোনালদো এখনো কেন পর্তুগালের প্রথম একাদশের অপরিহার্য খেলোয়াড়?
জবাবে শুরুতে ‘অ্যাটিচুডের’ কথা বলেছেন মার্তিনেজ। এরপর তিনটি শব্দে তুলে ধরেন রোনালদোকে, ‘আমরা সব সময় তিনটি স্তম্ভ দেখি। প্রতিভা, অভিজ্ঞতা ও মানসিকতা। দলে থাকার ও কিছু করার জন্য সে নিজেকে নিজে চাপের মধ্যে রাখে। আর এটাই তাঁকে জাতীয় দলে সুযোগ করিয়ে দেয়। সেরা হওয়ার সেই ক্ষুধা সংক্রামক। স্ট্রাইকার হিসেবে ৩০ ম্যাচে ২৫ গোল বলছে, মাঠে সে যা করে, তা জাতীয় দলে কতটা বড় অবদান রাখে।’
পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোল এখন ৯৫৫টি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ১০০০ গোলে পৌঁছাতে পারবেন কি না, জিজ্ঞাসা করলে অবশ্য কিছুটা ভিন্ন উত্তরই দিয়েছেন মার্তিনেজ, ‘সে বর্তমানে বাঁচা মানুষ। নিজের লক্ষ্য নিয়ে কথা বলার সময় সে দীর্ঘমেয়াদি চিন্তা, যেমন ১,০০০ ম্যাচ খেলা, নির্দিষ্টসংখ্যক ম্যাচ খেলার বিষয়গুলো এড়িয়ে চলে। আজকের দিনে যতটা ভালো করা যায়, ততটা চেষ্টাই তাঁর মূল মন্ত্র। তাই গোলসংখ্যা কততে পৌঁছাবে, সেটা নির্ভর করছে অবসরের সিদ্ধান্তের ওপর। আমি মনে করি না এটা (১০০০ গোল) কোনো লক্ষ্য।
২০২৬ সালের ১১ জুন শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপে পর্তুগাল খেলবে গ্রুপ ‘কে’তে। এই গ্রুপের অন্য দলগুলো হলো উজবেকিস্তান, কলম্বিয়া ও ইন্টার-কনফেডারেশন কাপ প্লে-অফ থেকে উঠে আসা একটি দল। রোনালদোদের প্রথম ম্যাচ ১৭ জুন প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে। আগামী মার্চে প্লে-অফের ওই জায়গাটির জন্য লড়বে ডিআর কঙ্গো, জ্যামাইকা ও নিউ ক্যালেডোনিয়া।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








