ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:১১:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

তিন দিনের ছুটিতে ঢাকার রাস্তা ফাঁকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি। এ উপলক্ষে সরকারি ছুটি, সঙ্গে সাপ্তাহিক দুই দিনের ছুটি মিলিয়ে মোট তিন দিনের ছুটিতে গেছে দেশ। টানা ছুটি কাজে লাগিয়ে অনেক মানুষ রাজধানী ছেড়ে গেছেন। এর ফলে রাজধানীর ব্যস্ত সড়ক এখন ফাঁকা। এতে করে নেই যানজট, নেই কর্মব্যস্ততা মানুষের উৎকণ্ঠা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহনের সংখ্যা কম।

রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মূল সড়কে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও রিকশা ও কিছু ব্যক্তিগত যানবাহনের দাপট রয়েছে। এ ছাড়া সড়কে দু-একটি বাস চললেও তাতে যাত্রীর সংখ্যা কম।

সাধারণত প্রতি বৃহস্পতিবার ঢাকার রাস্তায় যানবাহন ও যাত্রীদের প্রচুর চাপ থাকে। কারণ, এদিন সপ্তাহের শেষ কর্ম দিবস থাকে। কিন্তু আজ সেই চিত্র নেই।

রাস্তা ফাঁকা থাকায় যাত্রীরা বলছেন, তিন দিনের ছুটির কারণে ব্যস্ত নগরী ফাঁকা রয়েছে। কেথাও যেতে যেখানে এক ঘণ্টা লাগতো আজ রাস্তা ফাঁকা থাকায় ১০-২০ মিনিটেই যাওয়া যাচ্ছে।

কল্যাণপুর থেকে বাসে উঠে মাত্র ১০ মিনিটে কারওয়ান বাজার পৌঁছেছেন আসিফ আল আজাদ নামে এক ব্যক্তি। তিনি জানান, অন্য দিনগুলোতে এই রাস্তা দিয়ে আসতে জানজটে বসে থাকতে হতো। কিন্তু আজ মাত্র ১০ মিনিটে তিনি চলে এসেছেন।

গাবতলী থেকে আসা থেকে যাত্রাবাড়ীগামী একটি বাসের চালক বলেন, আজ গাড়িতে যাত্রী কম, কিন্তু রাস্তা ফাঁকা থাকায় গাড়ি চালিয়ে ভালো লাগছে।

টানা ছুটিতে রাস্তা ফাঁকা থাকার ব্যাপারে গণপরিবহনের চালকরা বলছেন, বৃহস্পতিবার ও শুক্রবারে রাস্তা ফাঁকা থাকবে। শনিবার বেসরকারি অফিসগুলো খুললে যাত্রীর সংখ্যা বাড়বে।