তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার
তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত লঙ্ঘন করে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন।
বিশ্ববিদ্যালয় তিনটি হচ্ছে- ইসলামিয়া ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি। এর মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়কে লিভার ফাউন্ডেশন এবং একটি বিশ্ববিদ্যালয়কে কিডনি ফাউন্ডেশনে জরিমানার অর্থ জমা দিতে বলা হয়েছে।
আদালতে বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শাহ মঞ্জুরুল হক।
গত বছর যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় ৫০ জনের অধিক শিক্ষার্থী ভর্তি করেছে, সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনজীবী এনরোলমেন্ট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় বার কাউন্সিল। পরে কাউন্সিল পরীক্ষায় অংশ নিতে না পারার কারণে তিনটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী পৃথক রিট করেন। এর শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
আদেশে শিক্ষার্থীদের বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন জানায়। আপিল বিভাগ প্রথমে ওই আবেদন খারিজ করে দিলে তা রিভিউ চেয়ে আবেদন করে বার কাউন্সিল। আজ রিভিউ আবেদনের নিষ্পত্তি করে ১০ লাখ টাকা জরিমানার ওই আদেশ দেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ ওই তিনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা করে লিভার ফাউন্ডেশন ও কিডনি ফাউন্ডেশনে দিতে বলেছেন। এই অর্থ জমা দেওয়ার রসিদ বার কাউন্সিলে দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এর আগেও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে জরিমানা করে সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন আপিল বিভাগ।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


