তিন ভাষায় মাহির ‘অগ্নি ২’
আপডেট: ০৬:৩৮ এএম, ২৬ জুন ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সারাবিশ্বে চলচ্চিত্রে নায়কদের আধিপত্য নতুন কিছু নয়। আমাদের দেশের ছবিগুলোও নায়ক নির্ভর। শাবনুর, পূর্ণিমা ও মৌসুমীর পর এমন কোনো নায়িকা ঢালিউডে আসেনি যার নাম দেখে দর্শক সিনেমা হলে যাবেন। সেই আলোচনাটা নতুন করে আবারও ফিরে এসেছে চিত্রনায়িকা মাহিয়া মাহির রূপালি পর্দায় অভিষেকের মাধ্যমে।
‘অগ্নি’ ছবিটিতে অভিনয় করে সেই স্থানটি আরও শক্ত করে নেয় মাহি। অ্যাকশন নির্ভর এই ছবিটি দর্শক জনপ্রিয়তার পাশাপাশি ব্যবসার দিক থেকেও ইতিবাচক। সেই সাফল্যের পর নির্মিত হয় ‘অগ্নি ২’। ছবিটি মুক্তির তারিখ এরইমধ্যে ঘোষণা করা হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি। ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম।
বাংলা ভাষার পাশাপাশি ছবিটি মুক্তি পাবে আরও দুটি ভাষায়। ভাষাগুলো মান্দারিন (চায়নিজ) ও মালয়। বাংলাদেশসহ ছবিটি মুক্তি পাবে ভারত, চীন, হংকং, মালয়েশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইটালি ও যুক্তরাষ্ট্রে। বাংলা থেকে মান্দারিন ও মালয় ভাষায় ডাবিং করা হয়েছে ছবিটি। এছাড়া ইংরেজি সাবটাইটেল থাকবে। যৌথ প্রযোজনায় এ ছবিটি পরিচালনায় রয়েছেন ইফতেখার চৌধুরী ও হিমাংশু। ‘অগ্নি ২’-তে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী ও টাইগার রবি।
২৬.০৬.২০১৫
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা