তিন যুগ পর ভিক্ষুক জানলেন তিনি ২৫ বিঘা জমির মালিক!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০২ পিএম, ২৩ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কল্যাণে দীর্ঘ তিন যুগ পর ভিক্ষুক জয়গুন বেওয়া (৭৫) জানতে পেরেছেন যে, তিনি ২৫ বিঘা জমির মালিক। তিনি ৩০ বছর ধরে ভিক্ষা করে পেট চালাচ্ছিলেন।
জয়গুন বেওয়া বলেন, তিন যুগ আগে ব্রহ্মপুত্রের করাল গ্রাসে ভিটেমাটিসহ ২৫ বিঘা সম্পত্তি হারিয়েছি। সেই থেকে ভিক্ষা করে পেট চলছে আমার। নদীর বুকে আবারও আমার ভিটেমাটি জেগে উঠেছে। তবে আমার জমি এখন অন্যের দখলে। তাই কাগজপত্রের খোঁজে ডিজিটাল সেন্টারে ছুটে এসেছি। ১৮ বিঘা সম্পত্তির নথিপত্র বুঝে পেয়েছি।
এত বছর পর কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কেন এসেছেন? এমন প্রশ্নে তিনি জানান, ভিক্ষে করে ভাত খাই, আমার জমিজমা থাকতে আমি কেন ভিক্ষা করব? ২৫ বিঘার মধ্যে এখন পর্যন্ত ১৮ বিঘা জমির কাগজপত্র পাইছি। যারা আমার জমি দখল করে আছে তারা যেন আমার জমি ছেড়ে দেয়। এ জন্য অফিসে আইছি।
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নূরুল আলম আনসারী সাংবাদিকদের বলেন, এখান থেকে প্রতিদিন গড়ে ২০টি খতিয়ানের আবেদন হয়। আমরা আবেদন অনুসারে সেবা দিচ্ছি। ই-নামজারি, পর্চা, খারিজ, খতিয়ান, মৌজা ম্যাপ ও দলিলসহ ভূমি সংক্রান্ত সেবা ডিজিটাল সেন্টারে দেওয়া হচ্ছে।
ভূমি অফিসের সেবাগ্রহীতারা বলছেন, ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়নের ফলে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে। জনভোগান্তিও কমছে। এখন ডিজিটাল সেন্টারের মাধ্যমে খতিয়ান ও পর্চাসহ ভূমিসংক্রান্ত যাবতীয় সেবা গ্রামেই পাওয়া যাচ্ছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











