তিস্তা চুক্তি সই সময়ের ব্যাপার মাত্র: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
বহুল আলোচিত তিস্তা চুক্তি সই হওয়া সময়ের ব্যাপার মাত্র বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেন, ‘এই চুক্তি সম্পাদনে ভারত ও বাংলাদেশ অভিন্ন অবস্থানে রয়েছে। তিস্তার পানিবন্টন চুক্তি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধায় ‘ওয়াটার ডিপ্লোম্যাসি’ নিয়ে আট দিনব্যাপী সার্টিফিকেট কোর্সের উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ভারত ও মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য। পাশাপাশি ভারতের সঙ্গে সই হওয়া গঙ্গার পানিচুক্তিও সাফল্য।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিরোধ নিস্পত্তির পরও সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান শুরু করা যায়নি নানা কারণে। শিগগিরই তা শুরু হবে।’
এসময় মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া তেল গ্যাস অনুসন্ধান কাজে আগ্রহ দেখিয়েছে বলেও জানান।
২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশে বর্তমান সরকারের মেয়াদেই চুক্তি করার আশ্বাস দেন। কিন্ত গত ৩০ ডিসেম্বর বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
আগের মেয়াদে না হলেও ক্ষমতাসীনরা চাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী তাদের নির্বাচনের আগেই তিস্তা চুক্তি সম্পূর্ণ হবে। এই উদ্দেশ্যে ঢাকা জোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে।
ভারতের পক্ষ থেকে তিস্তা নিয়ে বারবার আশ্বাস আসলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনঢ় অবস্থানের কারণে হচ্ছে না তিস্তার পানিবণ্টন চুক্তি। তিস্তা নিয়ে ভারত সরকার আশ্বাস দিলেও তারাও এটাও বলছেন যে, পশ্চিমবঙ্গ সরকারের সম্মতি ছাড়া এই চুক্তি হচ্ছে না।
পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এই সার্টিফিকেট কোর্সে বিভিন্ন দপ্তরের তেইশজন কর্মকর্তা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব শহিদুল হক ছাড়াও একাডেমির অধ্যক্ষও বক্তব্য রাখেন।
-জেডসি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











