তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
রাজধানীর সড়কগুলো এখন যানজটের কারণে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে মনে করছেন পথচারীরা। তাদের দাবি— সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে ব্যাপক যানজট দেখা গেছে। যানজটে পড়ে নাকাল অফিসগামী মানুষ ও পথচারীরা।
চলাচলরতদের অভিযোগ, রাজধানীতে গুরুত্বপূর্ণ কাজে বের হলেই যানজটে শিকার হতে হচ্ছে।
সবচেয়ে বেশি যানজট দেখা গেছে, মতিঝিল, উত্তরা, মহাখালী, বনানী রোড়, প্রেসক্লাব, বাংলামোটর, কারওয়ান বাজার, শাহবাগ মোড়, গুলিস্থান, কাকরাইল, সাত রাস্তার মোড়, মালিবাগসহ বাড্ডার বিভিন্ন সড়কের অলিতে গলিতে।
এদিকে ট্রাফিক পুলিশ বলছে, রাজধানীর বেশ কিছু রাস্তায় ওয়াসা এবং সিটি করপোরেশনের কাজ চলছে, যার কারণে যানজট বেড়ে গেছে।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকাল থেকেই রাজধনীর বিভিন্ন এলাকা ঘুরে যানজটের এমন চিত্র ছিল চোখে পড়ার মতো।
চলাচলরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, একদিকে গরম, অন্যদিকে ব্যাপক যানজট। সব মিলিয়ে নাকাল অবস্থা আমাদের। দিন যত যাচ্ছে, যানজটের পরিমাণ ততই বাড়ছে। মানুষ বলছে, আমাদের এই দৈনন্দিন জীবনের সমস্যা শেষ হবে কবে?
ট্রাফিক বলছে, যানজট নিরসনে আমরা কাজ করছি কিন্তু বেশ কিছু রাস্তা খোঁড়াখুঁড়ি ও মেট্রোরেলের কাজ চলার কারণে অতিরিক্ত যানজট দেখা দিচ্ছে।
বাংলামোটর মোড়ে কথা হয় মানিক মিয়ার সঙ্গে। তিনি বলেন, ঢাকা শহরের যানজট কখনো যাবে না। কষ্ট আর ভোগান্তি নিয়েই আমাদের চলাচল করতে হবে।
প্রেসক্লাব মোড়ে মিরপুরের যাত্রী আদনান হাসনান অভিযোগ করে বলেন, যানজটে পড়ে আমরা বিভিন্ন সমস্যায় ভুগছি, যা দেখার কেউ নেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, আসলেই ঢাকায় প্রতিদিনই যানজট হচ্ছে। কারণ, ঢাকার অনেক রাস্তায় সিটি করপোরেশন ও ওয়াসা খোঁড়াখুঁড়ি করে রেখে কাজ করছে এবং মেট্রোরেলের কাজ ও চলমান রয়েছে এসব সমস্যা সমাধান না হলে হয়ত কিছুটা যানজট কমে আসবে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





