তুরস্কের নতুন নাম ‘তুর্কিয়ে’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ৩ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
তুরস্ক প্রজাতন্ত্র দেশটির নাম 'তুরস্ক' থেকে 'তুর্কিয়ে' পরিবর্তন করে নিয়েছে জাতিসংঘ। দেশটির অনুরোধের পরিপ্রেক্ষিতে এ পরিবর্তনে সম্মতি জানায় জাতিসংঘ।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর কাছ থেকে মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। এতে সবকিছুতে 'তুরস্ক' এর পরিবর্তে 'তুর্কিয়ে' ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
মুখপাত্র বলেন, চিঠি পাওয়ার পর থেকেই দেশের নাম পরিবর্তনের বিষয়টি কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠিটি আনুষ্ঠানিকভাবে পাঠানোর ঘোষণা দিয়েছেন কাভুসোগলু।
'আমাদের যোগাযোগ অধিদপ্তরের সঙ্গে আমরা এটির জন্য একটি ভালো ভিত্তি প্রস্তুত করতে সক্ষম হয়েছি', চিঠিতে বলা হয়।
কাভুসোগলু বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, আমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর কাছে 'তুর্কিয়ে' ব্যবহারের জন্য অনুরোধ করেছি।
গত ডিসেম্বরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি নাম 'তুর্কিয়ে'তে পরিবর্তন করার পদক্ষেপ নেওয়া শুরু করে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান একটি স্মারকলিপি প্রকাশ করার এবং জনসাধারণকে প্রতিটি ভাষায় দেশটির নাম 'তুর্কিয়ে' ব্যবহার করতে নির্দেশ দেন।
সে সময় এরদোগান বলেছিলেন, তুর্কিয়ে আমাদের দেশের জন্য একটি ব্র্যান্ড হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিবেচনা করা হয়। 'তুর্কিয়ে' তুর্কি জনগণের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সেরা উপস্থাপনা এবং বহিঃপ্রকাশ।
এরদোগান কোম্পানিগুলোকে তাদের রপ্তানিকৃত পণ্যের জন্য ' মেইড ইন তুর্কিয়ে' ব্যবহার করার পরামর্শ দেন এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোকে তাদের চিঠিপত্রে 'তুর্কিয়ে' ব্যবহার করার নির্দেশ দেন।
সূত্র : আলজাজিরা
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











