তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৩৩ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার
ফাইল ছবি
তুরস্ক ও সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার ছয় দিন পর রোববার ধ্বংসস্তূপ থেকে আরও জীবিত মানুষ বের করে এনেছে উদ্ধারকারীরা। দুর্যোগ কবলিত অঞ্চলজুড়ে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে তুরস্কের প্রশাসন এবং কিছু ভবন ধসে পড়ার ঘটনায় আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে তারা।
সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্প এবং এর পরবর্তী দফায় দফায় হওয়া আফটারশকে দুই দেশেই মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৯৩৯ সালের পর এটি তুরস্কের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি তুরস্কের কাহরামানমারাস শহরের বাস্তুচ্যুত বাসিন্দারা বলেন, তারা লুট হওয়া থেকে রক্ষা পেতে নিজেদের ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বাড়ির যতটা সম্ভব কাছাকাছি তাঁবু স্থাপন করেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যখন জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এমন একটি সময়ে তিনি ভূমিকম্পে জরুরি সাড়া দেওয়া নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এটি তার দুই দশক ধরে ক্ষমতায় থাকাকালের সবচেয়ে কঠিন সময় বলে মনে করা হচ্ছে। সপ্তাহের মধ্যে তিনি পুনর্নির্মাণ কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিদ্রোহী-নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মানুষ এক দশকের গৃহযুদ্ধে বেশ কয়েকবার বাস্তুচ্যুত হয়েছে। সরকার নিয়ন্ত্রিত এলাকার তুলনায় এই অঞ্চলে সামান্য সাহায্য পৌঁছেছে।
জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস তুরস্ক-সিরিয়া সীমান্ত থেকে টুইট করে জানান, সেখানে জাতিসংঘের ত্রাণ সরবরাহের জন্য শুধু একটি সীমান্ত ক্রসিং খোলা রয়েছে। তিনি বলেন, আমরা এখনও পর্যন্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছি। তারা ঠিকই নিজেদের অবহেলিত বোধ করছে। তিনি বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান।
প্রথম ভূমিকম্পটি আঘাত হানার ছয় দিনেরও বেশি সময় পরে জরুরী উদ্ধারকর্মীরা এখনও কিছু মানুষকে বাড়িঘরের ধ্বংসাবশেষ আঁকড়ে থাকতে দেখেছেন, যেখানে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের সমাধি হয়েছে।
তুরস্কের দক্ষিণাঞ্চলের আনতাক্যা শহরে চীনা উদ্ধারকারী ও তুর্কি দমকলকর্মীদের একটি দল ৫৪ বছর বয়সী সিরিয়ান মালিক মিলান্ডিকে ধ্বংসস্তূপের মধ্য থেকে ১৫৬ ঘণ্টা পর উদ্ধার করেছে। মৃতের সংখ্যা নিরন্তর বাড়ার মাঝে এমন দৃশ্য বিরল।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











