তুষারঝড়ের কবলে নিউইয়র্ক, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
ভয়াবহ তুষারঝড়ের কবলে নিউইয়র্ক। শুকবার নিউইয়র্কের পশ্চিমাঞ্চলের মধ্য দিয়ে একটি অপ্রত্যাশিত তুষারঝড় বয়ে গেছে। যেখানে কয়েক লাখ বাসিন্দাদের জনজীবন স্থবির হয়ে পড়েছে। ইতোমধ্যে ১১টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল। নাগরিকদের ঘরের বাইরে বের হতে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। যানবাহন চলাচলেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।
বৃহস্পতিবার রাতে শুরু হওয়া ভারী তুষারঝড়ে, অন্টারিও হ্রদ এবং লেক এরি সংলগ্ন শহরগুলিতে সবচেয়ে বেশি তুষার পাত হয়েছে, যার মধ্যে রয়েছে অর্চার্ড পার্ক, যেখানে শুক্রবার রাত পর্যন্ত ৬৬ ইঞ্চির বেশি রেকর্ড করা হয়েছিল। প্রতি ঘণ্টায় দুই থেকে তিন ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়। এছাড়াও ৫ ফুট তুষারে ঢেকে গেছে নিউইয়র্কের দ্বিতীয় বৃহত্তম শহর বাফেলো। কোনো কোনো এলাকা ৬ ফুট বরফের নিচে।
এরি কাউন্টির মেয়র, মার্ক পোলোনকার্জ জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কমপক্ষে দুটি মৃত্যু হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জানিয়েছে , ঠান্ডা বাতাস অঞ্চল জুড়ে অব্যাহত থাকবে, যার ফলে একটি দীর্ঘায়িত তুষার ঝড় প্রত্যাশিত। রোববার পর্যন্ত এই তুষার ঝড় অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সিএনএন
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল











