তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মেয়েরা
আপডেট: ০৪:৫০ এএম, ৬ জুলাই ২০১৫ সোমবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ফাইনালে তৃতীয়বারের মতো জাপানকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপের শিরোপা জিতল যুক্তরাষ্ট্র।
তিনবার বিশ্বকাপ জিততে পারেনি আর কোনো দেশ। আর বিশ্বকাপের ফাইনালে এটাই সবচেয়ে বেশি গোলের ঘটনা।
রোববার কানাডার ভ্যাঙ্কুভারে যুক্তরাষ্ট্রের এই জয়ে দারুণ অবদান রাখেন অধিনায়ক কার্লি লয়েড। ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন এই মিডফিল্ডার।
১৯৯১ আর ১৯৯৯ সালের চ্যাম্পিয়নদের ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে দেন লয়েড। দুই মিনিট পরই জাপান একটি ফ্রি-কিক বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দ্বিতীয় গোলটি পেয়ে যান ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।
আরেক মিডফিল্ডার লরেন হলিডে ব্যবধান বাড়ানোর পর প্রায় ৫০ গজ দূর থেকে দারুণ এক শটে হ্যাটট্রিক পূর্ণ করেন লয়েড। ম্যাচের ষষ্ঠদশ মিনিটের মধ্যে ৪ গোল খেয়ে হতভম্ব হয়ে যায় এশিয়ার পরাশক্তিরা।
বিরতির আগে জাপান একটি গোল শোধ করলেও খেলায় আর ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের জনস্টনের আত্মঘাতী গোলে একটু আশা দেখেছিল গতবারের চ্যাম্পিয়নরা। তবে দুই মিনিট পরই ডিফেন্ডারদের ভুল টবিন হিথ গোল করে ব্যবধান ৫-২ করে ফেলেন; সব আশা শেষ হয়ে যায় জাপানের।
০৬.০৭.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা