তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস এক দিন বাড়ল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস এক দিন বাড়িয়ে নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এসব শ্রেণিতে সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছিল। নতুন রুটিন অনুযায়ী, শিক্ষার্থীরা সপ্তাহে দুদিন সশরীরে ক্লাস করতে পারবে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর নতুন সময়সূচি প্রকাশ করেছে। নতুন এ রুটিন অনুযায়ী ২ অক্টোবর (শনিবার) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন রুটিন অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত ক্লাস সোম ও মঙ্গলবার হবে। তৃতীয় শ্রেণির ক্লাস হবে রোববার ও বৃহস্পতিবার। আর চতুর্থ শ্রেণির ক্লাস হবে শনিবার ও বুধবার। শনি ও রোববার তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত ক্লাস হবে। বুধ ও বৃহস্পতিবার এসব শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিকতা শিক্ষা ক্লাস হবে।
প্রথম থেকে চতুর্থ শ্রেণির তিনটি করে ক্লাস নির্দিষ্ট দিনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত চলবে। আর পঞ্চম শ্রেণির তিনটি ক্লাস শনিবার থেকে বুধবার পর্যন্ত দুপুর সোয়া ১টা থেকে পৌনে চারটা পর্যন্ত ও বৃহস্পতিবার দুটি ক্লাস দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত হবে।
শনিবার ও সোমবার পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি, রোববার বাংলা, গণিত ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, মঙ্গলবার বাংলা, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এবং বুধবার গণিত, ইংরেজি ও ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস হবে। আর বৃহস্পতিবার বাংলা ও গণিত দুটি ক্লাস হবে।
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সে দিন থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে শুধু পঞ্চম শ্রেণির ক্লাস ছয় দিন হচ্ছিল। অন্য শ্রেণিগুলোর শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল সপ্তাহে এক দিন। তবে প্রাক্-প্রাথমিক স্তরের ক্লাস এখনও বন্ধই রয়েছে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির






