ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৩:০৯:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

ত্বকের মৃত কোষ দূর করতে করণীয়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সাধারণত প্রতি ২৭ থেকে ২৮ দিন পরপর ত্বকের কোষ তৈরি হয় আর ত্বকের উপরিভাগের কোষ মারা যায়। এই মরা কোষ নিচের নতুন কোষের সঙ্গে মিশে থাকে। এগুলো ঠিকমতো পরিষ্কার না করলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়।

যেমন-ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যাওয়া, ইনফেকশন, ব্রণ ইত্যাদি দেখা যায়। তাই ত্বক সব সময় নিয়মিত ভালো মানের ফেস ওয়াশ বা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে।

শীতের সময় এই মরা কোষ ত্বকের উপরিভাগকে মলিন করে। তাই শীতের সময় ভালো মানের ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। পাশাপাশি নতুন কোষ যাতে সুস্থ থাকে তার জন্য প্রচুর এন্টি অক্সিডেন্ট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে।

সঙ্গে ত্বকের অভ্যন্তরীণ হাইড্রেশনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। মাথার ত্বকও নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

-জেডসি