ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৮:০৯:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ত্বকের যত্নে ভিটামিন সি

ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১৭ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

মডেল : শিখা খান

মডেল : শিখা খান

ভিটামিন সি ত্বকের জন্য অত্যন্ত জাদুকরী। যুক্তরাষ্ট্রের `অরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ে`র একটি গবেষণা থেকে জানা যায়, ভিটামিনে সি-তে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি সূর্য রশ্মিতে পুড়ে যাওয়া, কালো হওয়া ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে এবং ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে।

ত্বকে ভিটামিন সি পৌঁছানোর কয়েকটা উপায় রয়েছে।

বাজারে ভিটামিন `সি` সমৃদ্ধ অনেক ধরনের ফেসওয়াশ, টোনার এবং ময়েশ্চেরাইজিং ক্রিম পাওয়া যায়। এগুলো ত্বকে ব্যবহার করতে পারেন।

এছাড়া প্রাকৃতিকভাবে ত্বকে ভিটামিন সি পৌঁছানোর আরও কয়েকটি উপায় আছে। সকালে উঠে এক গ্লাস পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকও মসৃণ রাখে।

ত্বক ভালো রাখতে প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। এর মধ্যে ফুলকপি, আনারস, স্ট্রবেরি, ব্রকলি -এগুলো উল্লেখযোগ্য। এসব ছাড়া কমলাতেও প্রচুর পরিমানে ভিটামিন সি পাওয়া যায়। প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখলে তা ত্বক এবং শরীরের উপকার করবে।

এছাড়া ত্বকে ভিটামিন সি পৌঁছানোর জন্য এক চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস যোগ করুন। তারপর তাতে দুই টেবিলচামচ গোলাপ পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে তা ফ্রিজে রেখে দিন । মিশ্রণটি প্রতিবার মুখে স্প্রে করার আগে ভালভাবে ঝাঁকিয়ে নিন।নিয়মিত ব্যবহারে এটি আপনার ত্বক মসৃণ আর টানটানে রাখতে সাহায্য করবে।

সূত্র : এনডিটিভি