ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:৪৭:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

থাইল্যান্ডে ঘূর্ণিঝড়ে স্কুলের ছাদ ধসে শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ২৩ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

থাইল্যান্ডে ঘূর্ণিঝড়ে স্কুল ঘরের ছাদ ধসে হয়ে নিহত হয়েছেন চার শিশুসহ ৭ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। সোমবার সন্ধ্যায় রাজধানী ব্যাংকক থেকে তিন’শ কিলোমিটার উত্তরের পিচিত প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। পিচিত প্রদেশে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হলে প্রাণে বাঁচতে ওয়াত নার্ন প্রাইমারি স্কুলের শ্রেণিকক্ষে আশ্রয় নেয় শিশুরা। কিন্তু বজ্রাঘাতে ধসে পড়ে স্কুলের ইস্পাতের ছাদ। ঘটনাস্থলেই প্রাণ যায় ছয় জনের। শিক্ষার্থী ছাড়াও একজন অভিভাবক এবং স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়।

শিশুদের বয়স ৭ থেকে ১৩ বছরের মধ্যে। বাকিরা মারাত্মকভাবে জখম হয়েছেন। দেশটির আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে, আগামী সপ্তাহজুড়ে বৈরী পরিবেশ থাকবে। সূত্র: আরব নিউজ