থাই পুলিশ অ্যাকাডেমিতে থাকছে না নারী ক্যাডেট
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৩৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে থাইল্যান্ড রয়েল পুলিশ ক্যাডেট অ্যাকাডেমি। এবার তারা অ্যাকাডেমীতে কোনো নারী ক্যাডেট ভর্তি না করানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে লিঙ্গ বৈষম্য বলে মনে করছেন সমালোচকরা।
সম্প্রতি থাই পুলিশ বিভাগের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী শিক্ষাবর্ষ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
শত বছরের পুরনো থাইল্যান্ডের রয়েল পুলিশ ক্যাডেট অ্যাকাডেমিতে ২০০৯ সাল থেকে নারী ক্যাডেট নেয়া শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ৭০০ নারী সেখান থেকে পাস করে বের হয়েছেন।
নারী অধিকার কর্মীরা বলছেন, এই সিদ্ধান্ত যৌন হয়রানির অভিযোগ নিয়ে পুলিশের কাছে যেতে থাই মেয়েদের নিরুৎসাহী করে তুলতে পারে।
মানবাধিকার সংস্থা ফাউন্ডেশন ফর উইমেন-এর পরিচালক উসা লার্ডসরিসুন্টাড বলেন, এটা লিঙ্গ বৈষম্য। এমনিতেই থাইল্যান্ডে নারী পুলিশ কর্মকর্তার সংখ্যা খুবই কম। এই সিদ্ধান্তের কারণে তা আরো কমে যাবে।
মানবাধিকার সংস্থা ওমেন অ্যান্ড মেন প্রোগ্রেসিভ মুভমেন্ট এর পরিচালক জাদেত চাউয়িলাই জানান, এটি থাইল্যান্ডে নারী নিরাপত্তা ও নারীর অধিকারের ক্ষেত্রে একটি পশ্চাৎপদ সিদ্ধান্ত।
সূত্র: দ্য গার্ডিয়ান
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











