ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৬:৫৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

থাই ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে থাই ভাষায় অনূদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।

ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে থাইল্যান্ডের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া স্টাডি সেন্টার ও বাংলাদেশ দূতাবাস, ব্যাংককের যৌথ আয়োজনে থাই ভাষায় অনূদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।


আয়োজনে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ঢাকার ট্রাস্টি ও বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক।

অনুষ্ঠানে গ্রন্থটির থাই ভাষায় অনুবাদক দলের প্রধান চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া স্টাডি সেন্টার-এর পরিচালক সহকারী অধ্যাপক ড. জিরায়ুধ সিনথুফান সূচনা বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন, এ অনুবাদ শুধু একটি গ্রন্থের আক্ষরিক অনুবাদ নয়, এটি বঙ্গবন্ধুর চিন্তা, দর্শন, অনুভূতি ও আবেগের অভূতপূর্ব বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রেদওয়ান মুজিব সিদ্দিক অন্যান্য অতিথিদের নিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। এ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ভিডিওবার্তা প্রদর্শিত হয়।

গ্রন্থটি আজ থেকে থাইল্যান্ডের বিভিন্ন গ্রন্থবিপণি ও অনলাইনে চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয় প্রেসের ওয়েবসাইটের মাধ্যমে ক্রয় করা যাবে।