ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৯:৪১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দুর্বান এলাকায় মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১৬ জন স্কুল পড়ুয়া শিশু নিহত হয়েছেন।
শুক্রবার এস্বাতিনীর সীমানার কাছে পঙ্গলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।- খবর টিআরটি ওয়ার্ল্ডের।

দুর্বান প্রদেশের কোয়াজুলু-নাটাল পরিবহন মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সড়ক দুর্ঘটনায় ১৬ জন শিশুর মৃত্যুর খবর দিলেও স্থানীয় সংবাদমাধ্যম ১৯ জনের তথ্য জানিয়েছে। নিহত সবার বয়স পাঁচ থেকে ১২ বছরের মধ্যে।

আঞ্চলিক পরিবহন মন্ত্রী সিফো হ্লোমুকা বলেন, একসঙ্গে এত শিশুর  মৃত্যু সত্যিই মর্মান্তিক।

জানা গেছে, আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার সড়ক সবচেয়ে উন্নত। তবে সেখানে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য বেশি সড়ক দুর্ঘটনা ঘটে।