দক্ষিণ আফ্রিকায় সিরিজ হেরেছে বাংলাদেশ নারী দল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতরাতে সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দলের কাছে ২১৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় হার। আগেরটি ছিল ২০১৮ সালে কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৫৪ রানের । এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো দক্ষিণ আফ্রিকা।
সিরিজের প্রথম ওয়ানডে ১১৯ রানে জিতেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ৮ উইকেটে জিতে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। ১-১ সমতা নিয়ে বেনোনিতে সিরিজ নির্ধারনী ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে ২৫৩ বলে ২৪৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। ওয়ানডেতে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। বাংলাদেশের বিপক্ষেও যেকোন উইকেটে এটি সর্বোচ্চ রানের রেকর্ড।
৪৩তম ওভারের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জুটি ভাঙ্গেন পেসার মারুফা আকতার। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির স্বাদ নেওয়া উলভার্টকে ১২৬ রানে আউট করেন মারুফা। আউট হওয়ার আগে ১৩৪ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কার ইনিংস খেলেন উলভার্ট।
পরের ওভারে ব্রিটসকে শিকার করেন আরেক পেসার রিতু মনি। প্রথম সেঞ্চুরির ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কায় ১২৪ বলে ১১৮ রান করেন ব্রিটস।
দলীয় ২৫১ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর শেষদিকে আগ্রাসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে ৩১৬ রানের বড় সংগ্রহ এনে দেন অ্যানেকে বোশ ও সুনে লুস।বোশ ১৯ বলে অপরাজিত ২৮ ও লুস ১৭ বলে ৩৪ রান করেন। বাংলাদেশের রাবেয়া খান ২টি, মারুফা ও রিতু ১টি করে উইকেট নেন।
৩১৭ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে দলী ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম চার ব্যাটারের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
শুরুর ধাক্কা মিডল অর্ডার ব্যাটাররা সামলে উঠতে না পারলে ৩১ দশমিক ১ ওভারে ১০০ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন রিতু। এছাড়া ফাহিমা খাতুন ১৫ ও নাহিদা আকতার ১১ রান করেন।
দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ক ও আয়াবঙ্গা খাকা ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ব্রিটস।
ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দল।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











