দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বাংলার মেয়েরা খেলবে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:২১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে এএফসি অনূর্ধ্ব বাছাইপর্বের দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে এফ গ্রুপের সব দলকে হারিয়েছে বাংলার মেয়েরা। দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ছাড়া আর কোন দেশই প্রাথমিক বাছাইপর্বের বাধা অতিক্রম করতে পারেনি।
আগামী বছর ফেব্রুয়ারি মাসে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। খেলাটির ভেন্যু এখনো ঠিক হয়নি। গেল মাসে থিম্পুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা ভারতের কাছে ১-০ গোলে হারে। সেই হারে এতটুকু কাবু হয়নি কিশোরীরা। বরং নতুনভাবে শক্তি সঞ্চয় করে দৃঢ় মনোবল নিয়ে ঘরের মাঠে একে একে সংযুক্ত আরব আমিরাত, লেবানন, বাহরাইন এবং ভিয়েতনামের বিপক্ষে জয় পেয়ে অপরাজিত থাকল বাংলাদেশ। তাতে আঁখি-মারিয়ারা চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২৭ গোল দিয়ে গ্রুপ সেরা হয়েছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপাল গ্রুপ পর্বে বাদ পড়েছে। ভারত `বি` গ্রুপে রানার্সআপ হয়েছে। রানার্সআপ হয়েও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু ছয় গ্রুপের মধ্যে দ্বিতীয় সেরা রানার্সআপ হতে হত। ভারত তাও পারেনি। তাদের গ্রুপে ছিল লাওস, হংকং, মঙ্গোলিয়া ও পাকিস্তান। শেষ হিসেবের সমাধানে
দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে যোগ্য হয়ে বাছাইপর্বের দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পেল আঁখি-মারিয়ারা।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




