ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৪:১৪:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

দক্ষিণ কোরিয়ায় ভোট দিচ্ছেন করোনা রোগীরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আগামী ১৫ এপ্রিল দক্ষিণ কোরিয়ায় সাধারণ নির্বাচন হলেও করোনার সংক্রমণ রোধে শুক্রবার থেকে অগ্রিম ভোটের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত পোলিং স্টেশনে ভোট দিতে পারছেন করোনা রোগীরা।

রয়টার্স জানায়, করোনার প্রাদুর্ভাব বেশি থাকায় রাজধানী সিউল ও দায়েগু শহরে ৩ হাজার করোনা রোগীর জন্য আটটি পোলিং স্টেশন তৈরি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এছাড়া করোনার চিকিৎসা দেওয়া ৯০০ স্বাস্থ্যকর্মীও ভোট দিতে পারবেন।

আগামীকাল শনিবার পর্যন্ত চলবে সাধারণ নির্বাচনের এই অগ্রিম ভোট দেওয়া। জানা গেছে, কোয়ারেন্টাইনে থাকা প্রায় ৪৬ হাজার ভোটার এতে ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ২০৮ জনের।

-জেডসি