দরজার রং গোলাপী, জরিমানা গুনতে হলো ২৩ লাখ টাকা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
পৃথিবীতে প্রতিদিনই কত-শত নিয়মইতো ভাঙা হয়। কিছু মানুষ ছোট ছোট নিয়ম ভেঙে গলা উঁচু করে বলেন, ‘নিয়ম তো হয় ভাঙার জন্যই!’ আবার অনেকে আছেন নিয়ম ভেঙে এখন জেল খাটতে হচ্ছে, অথবা বেশ মোটা অংকের জরিমানা দিতে হচ্ছে।
এই যেমন, স্কটল্যান্ডের এক নারীকে ২০ হাজার পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ২৩ লাখ ৩৮ হাজার টাকার জরিমানা করা হয়েছে। নিশ্চয়ই ভাবছেন, নারী খুব বড় কোনো অপরাধ করেছেন! সে অপরাধ বড়, বা আদও অপারাধ কী না, সবটা জানার পর আপনারাই না হয় তা বিচার করবেন।
৪৮ বছর বয়সের নারী মিরান্ডা ডিক্সন। বসবাস করেন স্কটল্যান্ডের এডিনবরায়। তাকে এই মোটা অংকের টাকা জরিমানা করা হয়েছে, কারণ তার বাড়ির সদর দরজার রং গোলাপী। ভাবছেন ভুল পড়েছেন, না না আপনি ঠিকই পড়েছেন। এই কারণেই নগর পরিকল্পনা দপ্তর থেকে তাকে ২৩ লাখ টাকার জরিমানা দিতে বলা হয়েছে। একইসঙ্গে তাকে সেই দরজার রং পাল্টে সাদা রং করারও নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও এই বিষয়ে মিরান্ডা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এটি তার কাছে অতি তুচ্ছ একটি কারণ। তার মতে, নগর দপ্তর হিংসা থেকে এইসব কাণ্ড ইচ্ছে করে ঘটাচ্ছেন।
এখন নিশ্চয়ই ভাবছেন, একটি দরজার জন্য কাউকে হিংসা করা যায় নাকি! তা হলে, আপনি আরও অবাক হবেন এটা জেনে যে, এই দরজা সোশ্যাল মিডিয়াসহ, পর্যটক ও স্থানীয়দের মধ্যে বেশ বিখ্যাত। বহু মানুষ তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় এই দরজার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন। হয়তো একারণেই এডিনবরা পরিকল্পনা দপ্তর তাকে এই নির্দেশ দিয়েছে।
অবশ্য, এই বিষয়ে ওই নারী খুব একটা চিন্তিত নন। মিরান্ডা জানান, এই বাড়িটি ২০১৯ সালে তিনি উত্তরাধিকার সূত্রে পান। প্রায় দু’বছর ধরে এই বাড়িটি মেরামত করে তিনি নতুন করে সাজান। খুব স্বাভাবিক ভাবেই এত শখ করে সাজানো বাড়ির যেকোনো অংশই এই সামান্য কিছু কারণে নষ্ট করতে নারাজ।
তার মতে, যুক্তরাজ্যের বহু শহর, হ্যারো, নটিং হিলের উজ্জ্বল রঙের বাড়ি-ঘর দিয়ে সুন্দর করে সাজানো। তাই তিনিও তার বাড়িকে নানা পরিকল্পনা করে সুন্দর করে সাজিয়েছেন। ফিনিশিং টাচ হিসেবে দরজাটির রং গোলাপী করেন। তার বাড়ির দরজাটি দেখলে অবশ্য এ কথা মানতেই হবে। শুধু গোলাপী রং নয়, দরজার সামনে সুন্দর করে হ্যালোয়িন থিমের কঙ্কাল-ফুলও টাঙানো আছে। কার্যত, দপ্তরকে বুড়ো আঙুল দেখিয়েই মিরান্ডা নিজের সিদ্ধান্তে অনড় থাকার পরিকল্পনা করেছেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











