দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন শামা ওবায়েদ
ফরিদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি এই তিনটা বিষয় থাকবে না। আমাদের লোক হলেও ছাড় দেওয়া হবে না পুলিশে ধরিয়ে দেবেন। দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিচ্ছি, এগুলোর সঙ্গে জড়িত থাকলে তাকে জেলে যেতে হবে।
রোববার (১১ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি মাতুব্বর বাড়িতে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। পাশাপাশি ফরিদপুরের সালথা উপজেলায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে, যাতে স্থানীয় মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর দূরে যেতে না হয়।
শামা ওবায়েদ বলেন, নির্বাচন আসবে, আবার চলে যাবে। কিন্তু আমার সঙ্গে আপনাদের সম্পর্ক আত্মার সম্পর্ক। এই সম্পর্ক কখনো শেষ হওয়ার নয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব। একটা কথা সব সময় মনে রাখবেন, বিএনপির কাছে আলেম-ওলামারা সব সময় নিরাপদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা উপজেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার







