দল এবং সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত নয়: মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৬ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
মন্ত্রিসভার সহকর্মী বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, দল এবং সরকারের সঙ্গে ওই ঘটনার কোনও সম্পর্ক নেই।
মমতার কথায়, ‘আমি মানুষের দল করি। মানুষ যা চাইবে, আমি তা-ই করব। দল বা সরকারে সঙ্গে সম্পর্কযুক্ত নয়।’ মঙ্গলবার (২৬ জুলাই) আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মমতার বক্তব্য, এত টাকা তোলা হয়েছে, তা তিনি জানতেন না। কারণ, বিষয়টি কেউ তার গোচরে আনেননি। কেউ জানালে তখনই তো অ্যাকশন নেয়া হবে।
পার্থ প্রসঙ্গে সরাসরি নাম উলেখ না করে মমতা বলেন, ‘কেউ অন্যায় করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হোক। আমার আইন-আদালতের উপর ভরসা আছে।’
মমতা আরও বলেন, ‘আমি চাই, তিন মাসের মধ্যে বিচার করে দোষীদের বিচার ও শাস্তি হোক। বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!
মমতার বক্তব্যে স্পষ্ট, পার্থ দোষী সাব্যস্ত হলে তিনি তাকে ছেড়ে কথা বলবেন না। কিন্তু তার আগে পর্যন্ত তিনি তাড়াহুড়ো করে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন না। যদিও মমতার বক্তব্যের পর বিরোধী শিবির বলতে শুরু করেছে, তিনি পার্থের ওপর দায় চাপিয়ে দিচ্ছেন। আবার বিরোধীদের একাংশ বলছে, পার্থকে কাঠগড়ায় তুলে নিজের এবং দলের ‘দায়’ ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পার্থের দায় মমতাকেই নিতে হবে।’ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের তির্যক মন্তব্য, ‘ভাগ্যিস বলেননি, পার্থকে চিনি না!’
একই সঙ্গে ওই ঘটনায় তার নাম জড়ানোয় বিরোধী বিজেপি-সিপিএমকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা। ‘বিজেপি-সিপিএম টাকার পাহাড় দিয়ে আমার ছবি দিচ্ছে কলকাতা জুড়ে! রাজনীতি না-করলে জিভটা কেটে দিতে পারতাম!’
একই সঙ্গে তিনি বললেন, ‘যে অন্যায় করেছে, তার বিরুদ্ধে যা খুশি করুন। আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না!’
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








