ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৭:৩৫:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

দশম সংসদে কোরাম সংকটে ক্ষতি ১৬৩ কোটি ৫৭ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০০ পিএম, ২৮ আগস্ট ২০১৯ বুধবার

দশম জাতীয় সংসদে কোরাম সংকটের কারণে মোট ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট সময় অপচয় হয়েছে। আর এর কারণে ক্ষতি হয়েছে ১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩ টাকা।

দশম সংসদের এক থেকে ২৩তম অধিবেশনের (জানুয়ারি ২০১৪ থেকে অক্টোবর ২০১৮) ওপর ‘পার্লামেন্ট ওয়াচ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বুধবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, মোট ২৩টি অধিবেশনের মধ্যে কোরাম সংকটের কারণে ব্যয় হওয়া সময় মোট সময়ের ১২ শতাংশ। ২৩টি অধিবেশনে প্রতি কার্যদিবসে গড়ে ২৮ মিনিট অপচয় হয়েছে কোরাম সংকটের কারণে।

প্রতি কার্যদিবসে গড় কোরাম সংকট আগের সংসদের তুলনায় কিছুটা কমেছে। অষ্টম সংসদে প্রতি কার্যদিবসে কোরাম সংকটের কারণে অপচয় হয় ৩৭ মিনিট, নবম সংসদে ৩২ মিনিট ও দশম সংসদে অপচয় হয়েছে ২৮ মিনিট।

প্রসঙ্গত, সংসদীয় বিধি অনুযায়ী, জাতীয় সংসদে ন্যূনতম ৬০ জন সদস্য উপস্থিত থাকলে কোরাম গঠিত হয়। কোরাম গঠিত হলেই অধিবেশন শুরু হয়। আর ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে কোরাম সংকট হয়। কোরাম সংকট হলে অধিবেশন শুরু করা যায় না।

গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।