দাঁতের চিকিৎসা শেষে ফের কেবিনে খালেদা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩২ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
দাঁতের চিকিৎসা শেষে ফের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিনে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক জানিয়েছেন, বেগম জিয়ার দাঁতের চিকিৎসা সফলভাবে শেষ হয়েছে। তার সার্বিক শারীরিক অবস্থা ভালো আছে, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার দুপুর একটার দিকে বিএনপি প্রধানকে হাসপাতালটির ডেন্টাল ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ৪৫ মিনিটের মতো অবস্থান করেন। হাসপাতালের আনসার ও রমনা বিভাগের পুলিশের কঠোর নিরাপত্তায় পৌনে দুই টায় বিএসএমএমইউর একটি মাইক্রোবাসে করে তাকে কেবিন ব্লকে আনা হয়। খালেদার চিকিৎসার জন্য নেয়ার সময় রোগী ছাড়া অন্যদের প্রবেশ বন্ধ করে দেয় পুলিশ।
গত ২৫ মার্চ বেগম খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। খালেদা জিয়া আর্থাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।
ঈদের আগে হাসপাতালের পরিচালক বলেছিলেন, মুখে জিহ্বায় ঘা হওয়ায় খালেদা জিয়ার খেতে সমস্যা হচ্ছিল। তবে তা অনেকটাই সেরে গেছে।
গত বছরের ফেব্রুয়ারি থেকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা খাটছেন খালেদা জিয়া। খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল এতদিন। বর্তমানে বিএসএমএমইউতে তিনি চিকিৎসাধীন আছেন।
-জেডসি
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ