‘দাদা’র সঙ্গে ‘কফি ডেট’ শ্রাবন্তীর!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ২ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন নিয়ে বরাবরই মুখরোচক আলোচনা হয়। তিনবার বিয়ে ভেঙেছে, এরপর প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কয়েকবার। সোশ্যাল মিডিয়ায় নায়িকার কোনো ছবি কিংবা ভিডিও আসা মানেই মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া। এবার এক পরিচালকের সঙ্গে তার ‘কফি ডেট’-এর ছবি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে বেশ চটেছেন শ্রাবন্তী।
ভাইরাল হওয়া ছবিতে শ্রাবন্তীর সঙ্গে যাকে দেখা যাচ্ছে তিনি টলিউডের পরিচালক শুভ্রজিৎ মিত্র। যিনি এর আগে দর্শকদের ‘অভিযাত্রিক’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন। এবার নিয়ে আসতে চলেছেন ‘দেবী চৌধুরানী’ সিনেমা। আর তাতেই মুখ্য চরিত্রে কাজ করার কথা রয়েছে শ্রাবন্তীর। আর এদিন দেখা করাটাও ছিল নাকি চরিত্র নিয়ে আলোচনার কারণেই!
নতুন সম্পর্কের গুজবে বেশ চটেছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে শ্রাবন্তী জানিয়েছেন, তারা কফিশপে ডেটে নয়, আগামী নতুন সিনেমা নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। সঙ্গে জানিয়ে দেন, ‘অভিযাত্রিক’ পরিচালককে তিনি ‘দাদা’ বলে ডাকেন। তাই এই ধরনের ভিত্তিহীন কুৎসা তার কাছে খুবই অপ্রিয়।
প্রসঙ্গত, বিশাল বাজেটে তৈরি হতে চলেছে ‘দেবী চৌধুরানী’। সিনেমাটি শুধু বাংলা নয়, ছয়টি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। শ্রাবন্তী ছাড়াও সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য। টলিউড সূত্রে খবর, সবচেয়ে বড় বাজেটের বাংলা ছবি হতে চলেছে এটি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ








