ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:৩৬:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

দাবদাহে পুড়ছে জাপান, বিপাকে শিশু ও বৃদ্ধরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:২২ পিএম, ২৫ জুলাই ২০১৮ বুধবার

জাপানে তীব্র দাবদাহে গত দুই সপ্তাহে ৮০ জন মারা গেছেন। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন ২২ হাজার মানুষ, যাদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি। রক্ষা পাচ্ছে না গ্রীষ্মকালীন অবকাশে থাকা শিশুরাও।

 


এ অবস্থায় স্কুলের গ্রীষ্মকালীন ছুটি নতুন করে বাড়ানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইউশিহিডে সুগা বলেন, তাপদাহ চলছেই, আমাদের শিশুদের রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা এখন একটি বড় ইস্যু।

 

জাপানের অর্ধেকেরও কম স্কুলে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। সে কারণে গরমের ছুটির ব্যাপ্তি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেন স্কুলে যাওয়ার কারণে শিশুরা অসুস্থ না হয়ে পড়ে। কারণ এর মধ্যেই গরমে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে ।

 

দেশটির সরকার দাবদাহকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছে। কোনো কোনো এলাকায় নজিরবিহীন গরম পড়তে পারে বলে সতর্ক করেছে বিভিন্ন আবহাওয়া সংস্থা। আবহাওয়ার পূর্বাভাসে আপাতত গরম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী আগস্ট মাস পর্যন্ত এই রকম গরম পড়বে। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকবে।

 


আবহাওয়া অফিসের মুখপাত্র মোতোয়াকি তাকেকাওয়া বলেন, কিছু কিছু এলাকায় নজিরবিহীন তাপমাত্রা অনুভূত হচ্ছে। এটা জীবনধারনের জন্য হুমকিস্বরুপ। সে কারণে এই তীব্র দাবদাহকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবেই চিহ্নিত করা হচ্ছে।

 


সরকারের পক্ষ থেকে বারবার জনসাধারণের জন্য বিভিন্ন সচেতনতামূলক ঘোষণা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে প্রচুর পরিমাণে পানি পান করতে বলা হয়েছে। এছাড়া গরম থেকে বাঁচতে পানি উৎসব করছেন জাপানিরা। এতে একে অন্যকে পানি দিয়ে ভিজিয়ে আনন্দ করছেন তারা। এতে আনন্দও করা হচ্ছে আবার কিছু সময়ের জন্য গরমের হাত থেকে বাঁচতেও পারছেন তারা।