দাবি মানার পরও বুয়েটে আন্দোলন অযৌক্তিক : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ১২ অক্টোবর ২০১৯ শনিবার
মহিলা শ্রমিক লীগের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ইস্যুতে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।
আজ শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে মহিলা শ্রমিক লীগের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি।
শেখ হাসিনা বলেন, অপরাধীর কোনো পরিচয় নেই। যে অপরাধের সঙ্গে জড়াবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।
তিনি বলেন, কোনো অন্যায়-অবিচার আমরা সহ্য করিনি, ভবিষ্যতেও করবো না। যারাই করবে, যার বিরুদ্ধে করবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ধরে রাখতে হবে।
এ সময় বুয়েট শিক্ষার্থীদের ১০ দফা দাবি মেনে নেওয়ার পর আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আবরার হত্যার ইস্যুতে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নেই।
অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে কোনোভাবেই একটি সমাজ গঠন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এ সময় নিজেদের অধিকার নারীদের নিজেদের আদায় করে নিতে হবে বলেও সচেতন করেন তিনি।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, খেলাধুলায় মেয়েরা কম যাচ্ছে না। আপনারা দেখেছেন যে ১৫ বছরের নিচে মেয়েরা যে ফুটবল খেলছে, তারা তো খুব ভালো করছে। হয়তো বলা যায়, তারা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতায়।
সরকার সারা দেশে কর্মজীবী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের নারীরা সুযোগ পেলে নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের জন্যও কাজ করতে পারে। এক সময় নারীদের জন্য সব ক্ষেত্রে বৈষম্য ছিল। আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় আসার পর নারীদের জন্য সব ক্ষেত্রে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ তৈরি করে।
শেখ হাসিনা বলেন, জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া সরকার ভারতের কাছ থেকে কোনো ক্ষেত্রেই ন্যায্য হিস্যা আদায় করতে পারেনি। মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে জ্ঞানপাপীরা ভারতের কাছে নদী বিক্রির অভিযোগ তুলছে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়া প্রমুখ।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


