দায়িত্ব পালনে ঢাকার দুই মেয়র ব্যর্থ: নাসিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সিটি করপোরেশনের যে দায়িত্ব ছিল, তারা সেভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে এখন তাদের পদত্যাগ দাবি করলে তো কোনো সমাধান হবে না। এ বিপর্যয় উত্তরণে যার যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আমরা একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে আছি। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন এ অবস্থা থেকে মুক্তি পাই।
নাসিম বলেন, আমাদের চিকিৎসকরা যেভাবে দুর্যোগ মোকাবেলা করে চলেছেন, এ ধরনের রোগ থেকে মুক্তি পাবো। আমরা বাংলাদেশকে অন্য রোগের মতো ডেঙ্গুমুক্ত করতে পারবো, যদিও এটা সময়সাপেক্ষ ব্যাপার। দুর্যোগ মোকাবিলা করাই এখন আমাদের দায়িত্ব।
এ সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আজিজ, হাসপাতালের শিশু, পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদ মুয়াজসহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
-জেডসি
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা