দিঘলিয়ায় উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী নীনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৩৩ পিএম, ১৬ মে ২০১৮ বুধবার
নড়াইল জেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নীনা ইয়াছমিন জয়ী হয়েছেন। বিজয়ী নীনা ইয়াছমিন ওই ইউনিয়নের নিহত চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের স্ত্রী।
মঙ্গলবার ১৫ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বেসরকারিভাবে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নীনা ইয়াছমিন নৌকা প্রতীকে ৫ হাজার ৫৬৫ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স ম ওহিদুর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ১৩৭ ভোট, অপর স্বতন্ত্র প্রার্থী সাহিদুল আলম (চশমা প্রতীক) ১ হাজার ৮০২ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী এস এম মাকছুদুল হক (ধানের শীষ) ৩শ’২৮ ভোট পেয়েছেন।
লোহাগড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন ভোট কেন্দ্রে পুলিশ,আনসারের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন ছিল।
জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী ও পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম ভোট চলাকালীন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। ভোট গননা শেষে ২হাজার ৪শ’২৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নৌকা প্রতীকের প্রার্থী নীনা ইয়াছমিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে (৪৮) গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর গত ৮ এপ্রিল দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে উপজেলা নির্বাচন অফিস।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



