ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৯:১৫:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর ৫টার দিকে স্টেশন প্লাটফর্মের ওপর এ ঘটনা ঘটে।নিহত মাজেদা বেগম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মোফাজ্জল হোসেনের (মাকাওলা) স্ত্রী।বিরামপুর রেলস্টেশন মাষ্টার রফিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাষ্টার রফিক হোসেন জানান, আজ ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশন প্লাটফর্ম ত্যাগ করেন। এ সময় মাজেদা বেগম ওই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মাজেদার ছেলে শরিফুল ইসলাম বলেন, বেশ কয়েক মাস থেকে মাজেদা বেগম পেটের পীড়ায় ভুগছিলেন। গত কয়েক দিন আগে সে বাড়ির সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোঁজা খুঁজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে একব্যক্তি খবর দিলে ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করা হয়।

হিলি রেলওয়ে থানার ইনচার্জ কাইকোবাদ হোসেন জানান, কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। কোন আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।