দিবস আসে চলেও যায়, ভাগ্য বদলায় না চা শ্রমিকদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩১ পিএম, ১ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
অধিকারবঞ্চিত চা শ্রমিকদের রয়েছে করুণ ইতিহাস। দেশে প্রায় দু’শ বছর ধরে বসবাসরত চা শ্রমিকরা শ্রমে ঘামে প্রায় বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও তাদেরকে ছাড়ে না বঞ্চনা আর অভাব। সময়ের গতিধারায় দ্রব্যমূল্য পাল্লা দিয়ে বাড়লেও তাদের মজুরি সেভাবে বাড়ে না। প্রতিদিন ১২০ টাকা মজুরি নিয়ে জীবন কাটাতে হয় চা শ্রমিকদের।
চা শ্রমিকদের অভিযোগ, মে দিবস এলেই আমরা দাবি আদায়ের জন্য সভা সমাবেশ করি। নতুন চুক্তি হয় কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু চুক্তি মোতাবেক দাবি আর পূরণ হয় না। দাবি আদায়ের জন্য আন্দেলন সংগ্রাম করতে হয়।
মালিকপক্ষ বলছে, শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে তারা আন্তরিক। কিন্তু বিশ্ববাজারে চায়ের দাম কমে যাওয়ায় বাগান পরিচালনা করা কঠিন হচ্ছে।
চা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ও রপ্তানি পণ্য। দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে চায়ের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণও দ্রুত বেড়ে চলেছে। এই চা উৎপাদনে নিরলসভাবে কাজ যাচ্ছে দেশের ১৬৭টি বাগানের প্রায় তিন লাখ চা শ্রমিক। এর মধ্যে মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে কর্মরত লক্ষাধিক চা শ্রমিক বছরের পর বছর ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও তাদেরকে বেতন বৈষম্যসহ নানা বঞ্চনার শিকার হতে হচ্ছে।
প্রতি বছর মে দিবস আসে আবার চলে যায়। কিন্তু তাদের নিজস্ব ভূমি থেকে শুরু করে শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক অধিকার বাস্তবায়িত হয়নি আজো। একরকম দাসের মতো জীবন যাপনে শুধু আক্ষেপই ঝরে তাদের কণ্ঠে।
চা শ্রমিকদের সংগঠন প্রতিবছর মে দিবসে শ্রমিক সমাবেশ করে তাদের দাবি দাওয়া তুলে ধরলেও সেটিও বাস্তবায়ন না হওয়ায় তারা আরো বেশি বিপাকে পড়েছেন। দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান সম কাজ সম মজুরি দিচ্ছে না বলে জানান শ্রমিক নেতারা।
আলাপকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজড়া বলেন, দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান সম কাজ সম মজুরি দিচ্ছে না। চুক্তি হওয়ার পরও দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়।
বাগান ব্যবস্থাপক চা প্লানটার ইবাদুল ইসলাম ও মৌলভীবাজারের রাজনগর চা বাগানের মালিক বিশিষ্ট শিল্পপতি রাগিব আলী বলেন, বিশ্ববাজারে চায়ের দরপতনের কারণে বাগান পরিচালনায় আমরা হিমশিম খাচ্ছি। বাজারে নিম্নমানের চা পাতার প্রবেশ বন্ধ করতে হবে। শ্রমিকদের মজুরি বাড়াতে হলে চায়ের দাম বৃদ্ধি হতে হবে। তা না হলে আগামীতে বাগান চালানো কঠিন হবে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

