দিল্লিতে খুলে দেওয়া হলো স্কুল-কলেজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
ভারতের রাজধানী দিল্লিতে আজ থেকে সশরীরে ক্লাসে হাজির হচ্ছে শিক্ষার্থীরা। খুলে দেওয়া হলো সব শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ডিসেম্বরে দিল্লিতে বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল-কলেজ।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, কেরালা, ওড়িশা ও বিহারে খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। এসব রাজ্যের নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে নার্সারি থেকে অষ্টম শ্রেণির ক্লাস সশরীরে শুরু হবে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাস চলবে।
গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, যেসব জেলায় শনাক্তের হার ৫ শতাংশের কম, সেখানে স্কুল খোলা যাবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকারগুলোই নেবে বলেও জানিয়েছিল কেন্দ্র।
নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পাল বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয়েছে এবং শনাক্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই স্কুল খোলার পথে এগোতে পারি।
দিল্লিতে স্কুল খোলার কিছুদিন পরই গত ২৮ ডিসেম্বর আবার বন্ধ করে দেওয়া হয়। করোনাভাইরাসের ওমিক্রন ধরনের কারণে ভারতে তৃতীয় ঢেউ শুরু হলে এমন পদক্ষেপ নেয় দিল্লির সরকার।
রোববার দিল্লিতে নতুন করে ১ হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসময় শনাক্তের হার ছিল ২.৪ শতাংশ।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


