দিল্লিতে গাড়িতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মেট্রোস্টেশনের কাছে একটি চলন্ত গাড়ি বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন।
বিস্ফোরণের পর লালকেল্লা মেট্রোস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনার পর তিন দিনের জন্য (১১ থেকে ১৩ নভেম্বর) লালকেল্লাও বন্ধ করে দেওয়া হয়েছে। এই তিন দিন দর্শনার্থীরা লালকেল্লা ভ্রমণে যেতে পারবেন না।
বিস্ফোরণের কারণ নিয়ে সরকার থেকে এখনো নিশ্চিত করে কোনো তথ্য দেওয়া হয়নি।
এ ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন।
ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় একাধিক গাড়িতে আগুন ধরে যায় এবং জানালার কাচ ভেঙে পড়ে। পরে সাতটি অগ্নিনির্বাপণ গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পুলিশ এলাকা ঘিরে রেখেছে।
বিস্ফোরণের কারণ খুঁজে পেতে নিরাপত্তা বাহিনীর তৎপরতা চলছে। ফরেনসিক দল, দিল্লি পুলিশ, এআইএ কর্মী এবং ডগ স্কোয়াড দিয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ও প্রমাণ খোঁজার কাজ চলছে। বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) আওতায় একটি মামলা হয়েছে।
দিল্লিতে বিস্ফোরণের পর কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি করা রয়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






