ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১১:৪৮:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?

দিল্লিতে জুতার মার্কেটে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ১২ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের রাজধানী দিল্লিতে একটি জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩৯টি ইঞ্জিন। পরে দমকল সদস্যদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশও।

রোববার দিল্লির করোলবাগ এলাকায় এই আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে।

দমকল বাহিনী জানায়, করোলবাগের গাফফার মার্কেটে ভয়াবহ আগুন লাগে। মার্কেটের ভেতরে কেউ আটকে পড়েননি। এছাড়া এখনও পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, এখানে জুতার মার্কেটে আগুন লাগে। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় ও চামড়ার দাহ্য পদার্থ থাকায় তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

এদিকে দিল্লির অগ্নি নির্বাপণ বিভাগের পরিচালক অতুল গর্গ বলেন, ভোর ৪টা ১৬ মিনিটের দিকে একটি ফোন আসে। জানানো হয়, দিল্লির করোলাবাগের গাফফার মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের ৩৯টি ইঞ্জিন সেখানে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরবেলায় হঠাৎ গোটা এলাকায় পোড়া চামড়ার গন্ধ ছড়িয়ে পড়ে। বাইরে বের হলে দেখা যায়, আগুন জ্বলছে মার্কেটে। এসময় একাধিক দোকানে আগুন লেগেছে বলে জানা গেছে। বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে ছুটির দিন হওয়ায় এবং ভোরে আগুন লাগায় কেউ হতাহত হননি। সূত্র: এনডিটিভি