দিল্লির জামা মসজিদে নারীদের একা প্রবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভারতের রাজধানী দিল্লির জামা মসজিদে নারীদের একা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মসজিদ কতৃপক্ষ। এই খবর প্রকাশ হতেই মসজিদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে বিভিন্ন মহল।
দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জামা মসজিদের ইমামকে একটি চিঠি লিখে মসজিদে নারীদের একা প্রবেশ নিষিদ্ধ করার বিষয় ক্ষোভ জানিয়েছেন।
টুইটারে স্বাতি মালিওয়াল লিখেছেন, জামা মসজিদে নারীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত একেবারেই ভুল। এক জন পুরুষের যেমন উপাসনার অধিকার আছে, তেমনই এক জন নারীরও আছে। আমি জামা মসজিদের ইমামকে নোটিস পাঠিয়েছি। উপাসনা কেন্দ্রে নারীদের এ ভাবে প্রবেশ নিষিদ্ধ করার অধিকার কারও নেই।
এদিকে জামা মসজিদের জনসংযোগ কর্মকর্তা সাবিউল্লাহ খান এই বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, মসজিদে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়নি, কেবল বলা হয়েছে তারা আর একা আসতে পারবেন না। মেয়েরা মসজিদকে ছেলেদের সঙ্গে দেখা করার জায়গা হিসাবে ব্যবহার করে, মসজিদ প্রাঙ্গণে টিকটক ভিডিও শুট করে এবং নাচও করে। এই কাজগুলো যাতে বন্ধ হয় সেই জন্যই এই কড়া সিদ্ধান্তটি নেয়া হয়েছে।
সাবিউল্লাহ আরও বলেন, পরিবারের সঙ্গে এলে বা বিবাহিত হলে মসজিদে ঢুকতে কোনও বাধা নেই। তবে মসজিদকে পার্ক ভেবে ছেলেদের সঙ্গে দেখা করতে আসার জন্য ব্যবহার করা হলে তা কখনই বরদাস্ত করা হবে না। এই রকম আচরণ মন্দির বা গুরুদ্বার কোনও ধর্মীয় স্থানই মেনে নেবে না। মসজিদ প্রার্থনা করার জায়গা আর মসজিদকে যেন সেই কাজের জন্যই ব্যবহার করা সেই জন্যই এমন সিদ্ধান্ত।
সূত্র: আনন্দবাজার
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











