ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৩:৫৯:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

দীপিকার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার

’পদ্মাবতী’ ছবিটি রাজস্থানে পদ্মাবতী মুক্তি পেলে কেটে দেওয়া হবে দীপিকার নাক! জয়পুরে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার করণি সেনা প্রধান লোকেন্দ্র সিং সোজাসুজিই হুমকি দেন দীপিকা পাড়ুকোনকে ৷ আর সেই হুমকির জেরেই এবার বিশেষ নিরাপত্তা পেতে চলেছেন ছবির ’পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন ৷

সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’ ছবির মুক্তি যতই এগিয়ে আসছে, ততই যেন বিতর্কে পড়ছে বারুদ ৷ ছবি মুক্তি নিয়ে যেখানে বার বার বনশালি নানা ভাবে বোঝাতে চেয়েছেন এই ছবিতে এমন কিছু নেই যা রাজপুত ইতিহাসকে বিকৃত করতে পারে ৷ এমনকী, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও আপলোড করে স্পষ্টই বনশালি বলেছিলেন, এই ছবিতে রানি পদ্মাবতীকে ঘিরে কোনও ধরণের বিতর্কীত দৃশ্য নেই! তবে শুধুই বনশালি নয়, ছবির কাস্ট অর্থাৎ দীপিকা, শাহিদ ও রণবীর সিংও বার বার বোঝাতেই চেয়েছেন একথা ৷ তবুও যেন করণি সেনা সন্তুষ্টি হচ্ছে না ৷ আর তাই তো বার বার পদ্মাবতী ছবির মুক্তি আটকে দেওয়ার জন্য নানা ভাবে এগিয়ে করণি সেনা ৷


বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে করণি সেনা প্রধান লোকেন্দ্র সিংয়ের মন্তব্য নিয়ে ফের যেন উত্তপ্ত হয়ে উঠল পদ্মাবতী বিতর্ক৷ এদিন লোকেন্দ্র সিং স্পষ্টই জানিয়ে দিলেন, ‘পদ্মাবতী ছবি মুক্তি পেলে লক্ষ লক্ষ লোক প্রতিবাদে জমায়েত হবে ৷ ভেঙে দেওয়া হবে সিনেমা হল ৷ আর তাতেও যদি বনশালি এই ছবির মুক্তি না আটকায় তাহলে কেটে দেওয়া হবে দীপিকার নাক!’ এমনকী, ‘পদ্মাবতী’ ছবির মুক্তি হলে ভারত বনধেরও ডাক দিয়েছে করণি সেনা ৷


সংবাদ সম্মেলনে করণি সেনা প্রধান লোকেন্দ্র সিং জানান, ‘বনশালির পদ্মাবতী ছবি মুক্তি পেলে গোটা ভারতে বনধ ডাকা হবে !’


তবে এই প্রথম নয়, পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে করণি সেনা ও বিজেপির বিক্ষোভ চলছেই। এর মধ্যেই বলিউড তারকারা একে এসে পাশে দাঁড়াচ্ছেন সঞ্জয় লীলা বনশালীর পাশে। এবার সুশান্ত সিং রাজপুত ও সিদ্ধার্থ মালহোত্রা ছবির হয়ে উত্তর দিয়েছেন। তারা জানালেন ছবি নিয়ে অযথা বিতর্ক হচ্ছে।


এটা পরিচালকের ক্ষেত্রে অনেকটাই স্বস্তির বিষয়। তবে আপাতত দীপিকা থেকে সঞ্জয় তাকিয়ে আছেন পয়লা ডিসেম্বরের দিকে। যেদিন মুক্তি পাওয়ার কথা পদ্মাবতীর।


এখনও মুক্তির কোনও সবুজ সংকেত নেই। বরং উত্তর উত্তর বেড়েই চলেছে করণি সেনার প্রতিবাদ। ছবি মুক্তি যাতে না পায়, তা নিয়ে এক তারা।